প্রিন্ট এর তারিখঃ Sep 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 23, 2026 ইং
সাংবাদিক শাহ্জামালের বাবার ইন্তেকাল

সাংবাদিক শাহ্জামালের বাবার ইন্তেকাল
মোঃ ইয়ামিন হোসেন :- ভেড়ামারা
কুষ্টিয়ার ভেড়ামারার সিনিয়র সাংবাদিক দৈনিক মানবজমিনের প্রতিনিধি শাহ্জামালের পিতা আতিয়ার রহমান মৃধা(৭৮) ইন্তেকাল করেছেন। রবিবার (২১ জুন) দুপুর ১টায় অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়। তিনি পৌরসভার ১ নং ওয়ার্ড ফারাকপুরের বাসিন্দা।
তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। তার মৃত্যুর সময় মেঝছেলে সাংবাদিক শাহ্জামাল সৌদি আরবের ওমরা হজ্জ পালনের উদ্দেশ্যে অবস্থান করছিলেন।
এ সময় তিনি বলেন, 'আমার আব্বা আজ(রবিবার) দুপুর ১টার দিকে মহান রব'র ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সফর শেষ করেছেন। বাবার আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাই।'
রবিবার এশার নামাজের পর ফারাকপুর পশ্চিম পাড়া জামে মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ শেষে ফারাকপুর গোরস্থানে তাকে করবস্থ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv